Wednesday, January 29, 2020
নেসকো_এক্সাম_ফ্যাক্ট
H&M বায়ার এর কাজ পেতে হলে যেসব প্রশ্নের উত্তর জানা দরকার
Friday, January 17, 2020
ডায়োড
Tuesday, January 14, 2020
থ্রি ফেইজে লাল,হলুদ,নীল কেন নিতে হল?
Saturday, December 28, 2019
ভাইভা-সংক্রান্ত দরকারি টিপস।
Thursday, December 26, 2019
Electeical Supervision Licences details
Friday, December 20, 2019
insulation resistance
Sub station - 01
Wednesday, December 11, 2019
রানিং ক্যাপাসিটর এবং সৃটার্টিং ক্যাপাসিটর বুঝার উপায়
Tuesday, October 15, 2019
সুইচ গিয়ার সম্বন্ধে সাধারন কিছু প্রশ্ন দেখে নেয়া যাক।
১) রিলে কি?
ইহা এমন একটি স্বয়ংক্রিয় যন্ত্র, যা বৈদ্যুতিক সিস্টেমে পুর্ব নির্ধারিত কোন বৈদ্যুতিক শর্তের পরিবর্তনে সাড়া দেয় এবং প্রতিরক্ষার জন্য সার্কিটে সংযুক্ত অন্যান্য প্রটেকটিভ ডিভাইস (সার্কিট ব্রেকার) সমুহকে অপারেট করে।
২) সার্জ ভোল্টেজ কি?
পাওয়ার সিস্টেমে হঠাৎ করে খুব অল্প সময়ের জন্য অস্বাভাবিক ভোল্টেজ বৃদ্ধিকে সার্জ ভোল্টেজ বলে। একে ট্রানজিয়েন্ট ভোল্টেজও বলে।
৩) লাইটনিং বা বজ্রপাত কাকে বলে?
মেঘ এবং আর্থের মধ্যে অথবা মেঘ ও মেঘের মধ্যে অথবা একই মেঘের চার্জ কেন্দ্রের মধ্যে বৈদ্যুতিক ডিসচার্জকে লাইটনিং বা বজ্রপাত বলে।
৪) সার্জ ডাইভারটার কাকে বলে?
সার্জ ডাইভারটার এমন এক ধরনের প্রটেক্টিভ ডিভাইস যা পাওয়ার সিস্টেমে হাই ভোল্টেজ সার্জকে সরাসরি পৃথিবীর মাটিতে প্রেরন করে। একে লাইটনিং এরেস্টারও বলে।
৫) সার্জ অবজারভার কাকে বলে?
সার্জ ডাইভারটার এমন এক ধরনের প্রটেক্টিভ ডিভাইস যা সার্জ এনার্জিকে শোষণের মাধ্যমে সার্জ ভোল্টেজ ওয়েভের পিক মানকে সীমিত করে দেয়। একে সার্জ সাপ্প্রেশরও বলে।
৬) সাব-স্টেশন কাকে বলে?
পাওয়ার সিস্টেম ব্যবস্থায় সাব-স্টেশন এমন এক কেন্দ্র যেখানে এমন সব সরঞ্জামাদির ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন প্রকার বৈদ্যুতিক বৈশিষ্ট্য যেমন- ভোল্টেজ, এসি/ডিসি কনভার্সন, ফ্রিকুয়েন্সি, পাওয়ার ফ্যাক্টর ইত্যাদির পরিবর্তনে সাহায্য করে, এ ধরনের কেন্দ্রকে সাব-স্টেশন বা বিদ্যুৎ উপকেন্দ্র বলে।
৭) পাওয়ার লাইন ক্যারিয়ার (PLC) কাকে বলে?
যে লাইনের মাধ্যমে পাওয়ার স্টেশন, সাব-স্টেশন, রিসিভিং স্টেশনে নিজস্ব জরুরী যোগাযোগ ব্যবস্থাপনা টেলিফোনের মাধ্যমে সম্পন্ন করা হয় তাকে পাওয়ার লাইন ক্যারিয়ার (PLC) বলে।
৮) আর্থিং সুইস কি?
ট্রান্সমিশন লাইন রক্ষণাবেক্ষণের সময় লাইনে বিদ্যমান চার্জিং কারেন্টকে মাটিতে পাঠানোর জন্য যে সুইস ব্যবহৃত হয় সেটি আর্থিং সুইস (ES) নামে পরিচিত। আগে আইসোলেটর দিয়ে সার্কিট ডিসকানেক্ট করে আর্থ সুইস দ্বারা লাইনকে আর্থের সাথে সংযোগ করা হয়।
৯) ওয়েভ ট্রাপ কি?
সাব-স্টেশনে ব্যবহৃত ক্যারিয়ার সরঞ্জামাদির মধ্যে ওয়েভ ট্রাপ অন্যতম একটি ডিভাইস, যার মাধ্যমে ট্রান্সমিশন লাইনের ওয়েভকে ফিল্টার করা হয়। পাওয়ার লাইনের মাধ্যমেই কমুনিকেশন ফ্রিকুয়েন্সিও পাঠানো হয়, পরবর্তীতে এই ওয়েভ ট্রাপ দিয়ে কমুনিকেশন ফ্রিকুয়েন্সিকে আলাদা করে শব্দ শক্তিতে রুপান্তর করে টেলিফোন বা যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন করা হয়।
১০) সুইসিং ইফেক্ট কি?
সুইসিং অপারেশনের সময় পাওয়ার সিস্টেমে ওভার ভোল্টেজ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে সুইসিং ইফেক্ট বলে।
AC
১। AC কে টনে প্রকাশ করা হয় কিন্তু KW-এ প্রকাশ করা হয় না কেন?
২।১ টন সমান কত KW ?
৩। ২ টন AC-তে কত আম্পিয়ার কারেন্ট নেয় Single Phase and Three Phase-এ?
৪।MCB এর সাইজ কত হবে ২ টন ও ১ টন এসি এর জন্য?
১ নং এর উত্তরঃ
এসিকে টনে প্রকাশ করা হয় তার কারন হল প্রতি ঘন্টায় কি পরিমাণ তাপ রোম থেকে remove করতে পারে এর উপর ভিত্তি করে এসিকে তৈরি করা হয়।তার মানে এটা তাপের সাথে সম্পর্কিত। টন হল তাপের একটি একক। কোন এসি যদি প্রতি ঘন্টায় ১২০০০ বিটিউ বা ১০০০ কিলোক্যালরি বা ৪১২০ কিলোজুল তাপ remove করতে পারে তাকে এক টন এসি বলে। এজন্ন এসিকে টন হিসাবে তৈরি হয়।
BTU = British thermal unit
২ নং এর উত্তরঃ
১ টন রেফ্রিজারেশন হল প্রায় ১২০০০ বিটিউ/ঘন্টা এর সমান বা ৩৫১৬.৮৫২৮ ওয়াট এর সমান।
One RT(Refrigeration Ton) = 3.5168528 kW…
1 RT = 3.5168528 kW
1 kW = 0.284345 RT(Refrigeration Ton)
1 kW = 0.28434517 RT
So,
The power P in kW = Power P in RT (Refrigeration Ton) times 3.5168528….
P(kW) = P(RT) × 3.5168528
৩ নং এর উত্তরঃ
মনে করা যাক, 230VAC and Power factor = Cosθ = 0.95,
Single Phase AC system
1 Ton = 3,516.8528 Watts = 3.516 kW.
2 Ton = 2 x 3.516 kW = 7.032kW = 7032W
Power in a Single Phase AC System
আমরা জানি,
P = VxI Cosθ=২ টন= ৭০৩২ ওয়াট
তাহলে
I = P / (V x Cosθ)….. Where Cosθ = Power factor
I = 7032W / (230V x .95)
I(কারেন্ট) = 32.18 A
Three Phase System
মনে করা যাক,
440V and Power factor = Cosθ = 0.85 , P=২ টন=৭০৩২ ওয়াট
আমরা জানি,
P =√3 x VLxIL Cosθ
I = P /( √3xVxCosθ)
I = 7032W / (1.732 x 440V x .85) Where Cosθ = Power factor and √3 = 1.732
I = 10.855 A
তাহলে ২ টন এসি এর কারেন্ট লাগে ১০.৮৫৫ এয়াম্পিয়ার(Three Phase)
৪ নং এর উত্তরঃ
আমরা উপরে ক্যালকুলেশন করে কারেন্ট বের করলাম
Single Phase 32.18 A, Three phase 10.855A
সাধারণত স্টারটিং এর সময় বেশি কারেন্ট টানে ফুল লোড আবস্থায় সব কিছু বিবেচনা করে দেখা যায়
সিঙ্গেল ফেজ এর জন্য 40A MCB Class C and থ্রি ফেজের জন্য 20A Class C MCB ব্যবহার করলে চলবে।
বি. দ্রঃ বর্তমানে মার্কেটে লো কোয়ালিটির MCB পাওয়া যায়। সে সব ক্ষেত্রে রেটিং ঠিক থাকে না।
সবাইকে ধন্যবাদ
....সংগ্রহিত.....
কারেন্ট লিমিটিং রিয়েক্টর
কারেন্ট লিমিটিং রিয়েক্টর মূলত একটি ইন্ডাক্টিভ কয়েল, যা প্রয়োজনের সময় ইন্ডাক্টিভ রিয়েক্ট্যান্স প্রদান করে শর্ট সার্কিট কারেন্টকে সীমিত করে রাখে।
গঠনের উপর ভিত্তি করে এর প্রকার হচ্ছে- ড্রাই টাইপ এয়ার কোরড রিয়েক্টর, আয়রন কোর রিয়েক্টর, ওয়েল ইমার্জড এয়ার কোরড রিয়েক্টর।
অবস্থানের উপর ভিত্তি করে এর প্রকার হচ্ছে-
১। জেনারেটর রিয়েক্টর,
২। ফিডার রিয়েক্টর,
৩। বাসবার রিয়েক্টর।
একটি ইন্ডাস্ট্রিতে আগুন লাগার কয়েক টি কারণ হলোঃ
১। লোজ কানেকশন।
২। ওভার লোড
৩। একোর্ড আইন না মেনে কাজ করা।
৪। নিয়মিত ভাবে ওয়্যারিং চেক না করা।
৫। প্যানেল বোর্ড নিয়মিত পরিস্কার না করা।
৬।বিভিন্ন বোর্ড এবং সাব স্টেশনে দাহ্য পদার্থ বা কেমিক্যাল রাখা।
৭। গ্যাসের লাইন নিয়মিত চেক করা,
৮। গ্যাসের ভালব পরীক্ষা করা ইত্যাদি